এখন নতুন আইন কার্যকর হলে বিদ্যমান বীমা অধিদপ্তরও অবলুপ্ত হবে
আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাদের ভূমিকার সমালোচনায় যুক্তরাষ্ট্র
উইকিলিকসের সদ্য ফাঁস করা নথির তথ্য অনুযায়ী আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র
তথ্য অনুযায়ী আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্রিটিশ সেনারা হেলমান্দ প্রদেশে এককভাবে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দেয়
কাবুলে নিযুক্ত একজন মার্কিন প্রতিনিধি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে দিশেহারা ও দুর্বল নেতা বলে অভিহিত করেন বলেও এসব নথিতে উল্লেখ রয়েছে
গতকাল শুক্রবার আফগান সরকার এসব তথ্যের সত্যতা অবান্তর বলে নাকচ করেন
নথির তথ্য অনুযায়ী হেলমান্দ প্রদেশের শান্তি রক্ষা এবং সেখানে মাদক চোরাচালান রোধে নিয়োজিত ব্রিটিশ সেনাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান উভয় দেশ উদ্বেগ প্রকাশ করে
ব্রিটিশ সেনাদের সহায়তা করতে মার্কিন সেনারা যোগ দেয়
মার্কিন সেনারা ওই প্রদেশে পৌঁছার পর হামিদ কারজাই আশ্বস্ত হন
একটি নথিতে ২০০৭ সালে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল ড্যান ম্যাকনিল ব্রিটিশ সেনাদের ব্যাপারে হতাশা প্রকাশ করেছিলেন বলে তথ্য রয়েছে
এতে বলা হয়েছে আফগানিস্তানে মাদক ব্যবসার বিরুদ্ধে তৎপরতা চালানোর বিষয়ে ব্রিটিশ সেনাদের তৎপরতায় হতাশ হয়ে পড়েছিলেন ম্যাকনিল
তিনি বলেছিলেন ভুল কৌশল অবলম্বন করে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ব্রিটিশ সেনারা হেলমান্দে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছিল
২০০৮ সালে কাবুলের মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয় আমরা ও প্রেসিডেন্ট কারজাই এ ব্যাপারে একমত মার্কিন সেনাদের সমর্থন ছাড়া হেলমান্দে ব্রিটিশ সেনাদের একার পক্ষে পরিস্থিতি সামলানো সম্ভব নয়
অন্য নথিতে দেখা গেছে কাবুলে মার্কিন প্রতিনিধি কার্ল একেনবেরি প্রেসিডেন্ট কারজাইকে দিশেহারা ও দুর্বল রাষ্ট্রনায়ক বলে আখ্যা দেন
সম্প্রতি মার্কিন প্রশাসনের কাছে তাঁর জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেন তিনি মনে করেন যে রাষ্ট্র গঠনের প্রাথমিক ও মৌলিক নীতি অনুসরণের জন্য যে সক্ষমতা ও আদর্শিক শক্তি থাকা দরকার কারজাইয়ের তা নেই
একেনবেরি বলেন স্বয়ং প্রেসিডেন্টের সৎভাই ও কান্দাহারের প্রাদেশিক পরিষদের নেতা আহমাদ ওয়ালি কারজাই দুর্নীতি ও মাদক ব্যবসায় জড়িত
তাঁর মতো সরকারের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তা এসব কাজে জড়িত জেনেও কারজাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি
তিনি বলেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো নৈতিক মনোবল কারজাইয়ের নেই
২০০৯ সালের জুলাইয়ের ওই নথির তথ্য অনুযায়ী একেনবেরি বলেন সম্প্রতি চারবার কারজাইয়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হয়েছে
এসব বৈঠক থেকে তিনি বুঝতে পেরেছেন যে ২০০৯ সালের সেপ্টেম্বরের নির্বাচনে ইরানের মতো যুক্তরাষ্ট্রও কারজাইয়ের বিরোধীদের সমর্থন দেবে বলে তিনি মনে করছিলেন
একেনবেরি বলেন তাঁর মনে হয়েছে যুক্তরাষ্ট্র সম্পর্কে কারজাইয়ের বর্তমানে যে ধারণা রয়েছে তা যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সম্পর্ককে একটি উদ্বেগজনক অবস্থানে নিয়ে যেতে পারে
তবে গতকাল কারজাই সরকারের কর্মকর্তা হামেদ এলমি একেনবেরির এসব কথাকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন
কারজাই সরকারের অপর কর্মকর্তা সিমাক হিরাবি বলেছেন এ বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট কারজাই শনিবার আজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন
এএফপি ও বিবিসি অনলাইন
ব্রিটেনে দক্ষ ও বেশি দক্ষ শ্রেণীতে ভিসা দেওয়া সীমিত হচ্ছে
ব্রিটেনের ক্ষমতাসীন জোট সরকার অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিমালা অনুযায়ী দক্ষ ও বেশি দক্ষ শ্রেণীতে বার্ষিক ভিসা ২১ হাজার ৭০০-এর মধ্যে সীমিত রাখা হবে
আগামী এপ্রিল থেকে নতুন এই নীতি কার্যকর করার কথা ভাবছে ব্রিটিশ সরকার
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মের প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী অভিবাসন নীতি বাস্তবায়িত হলে টায়ার-১-এর আওতায় দক্ষ কর্মজীবী এবং স্নাতক পর্যায়ের নিচে পড়তে আসা শিক্ষার্থীরা ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ বাইরের দেশগুলোর অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি
ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে ক্যামেরন সরকারের এই নীতিমালা কার্যকর হলে ইইউ-বহির্ভূত দেশগুলোর নাগরিকদের জন্য বছরে ২১ হাজার ৭০০ ভিসা বরাদ্দ করা হবে যার মধ্যে দক্ষ কর্মজীবীরা পাবেন ২০ হাজার ভিসা আর অতি দক্ষ শ্রেণীতে বাকি এক হাজার ৭০০ ভিসা দেওয়া হবে
প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী বর্তমানে চালু পয়েন্ট-ভিত্তিক পদ্ধতির টায়ার-১-এর সাধারণ বিভাগ অধীনে দক্ষ কর্মীরা ব্রিটেনে অভিবাসনের জন্য আবেদন করতে পারছেন
কিন্তু নতুন নীতিমালায় টায়ার-১ ধাপে শুধু উদ্যোক্তা বিনিয়োগকারী ও বিশেষ দক্ষ ব্যক্তিরা ভিসা পাওয়ার জন্য বিবেচিত হবেন
টায়ার-২ শ্রেণীতে ২০১১ ও ২০১২ সালে ২১ হাজার ৭০০ ভিসা দেওয়া হবে
এ ক্ষেত্রে প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে
তবে যাঁরা বর্তমানে ব্রিটেনে অবস্থান করে এই শ্রেণীতে আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে নতুন এই কোটা-পদ্ধতি প্রভাব ফেলবে না
ইউরোপে তুষারপাত চলছেই ২৮ জনের মৃত্যু
ইউরোপের বিভিন্ন দেশে বিরামহীন তুষারপাত চলছে
গত কয়েক দিনে পরিস্থিতির অবনতি হয়েছে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাইবেরিয়া থেকে ধেয়ে আসা তুষারপাত আরও কিছুদিন চলবে
তাপমাত্রা আরও নিচে নেমে যাবে
প্রচণ্ড শীতে ও তুষারপাতজনিত দুর্ঘটনায় এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে
এদিকে প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যায় আলবেনিয়া বসনিয়া সার্বিয়া ও মন্টেনিগ্রোর অনেক এলাকা তলিয়ে গেছে
সহস্রাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়শিবিরে উঠেছে
বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে
গত কয়েক দিনে পোল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে
সে দেশের পুলিশ জানিয়েছে ঠান্ডাজনিত কারণে ইতিমধ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে
তাঁদের অধিকাংশই গৃহহীন
রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে দেশটির রাজধানী মস্কোতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে
গত বুধবার মস্কোয় তাপমাত্রা ছিল মাইনাস ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে
দেশটির কর্মকর্তারা বলছেন এর আগে ১৯৩১ সালের ডিসেম্বর মাসে মস্কোয় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল
গতকালও মস্কোয় তুষারপাত অব্যাহত ছিল
সেখানে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
ঠান্ডাজনিত কারণ ও দুর্ঘটনায় জার্মানিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে
তাঁদের মধ্যে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি দেশটির নোয়ার স্যাক্সনি এলাকায় তুষার পরিষ্কার করার সময় ট্রেনে কাটা পড়েন
জার্মানিতে অবিরত তুষারপাতের ফলে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে
গত বৃহস্পতিবার রাতে কোনো ট্রেন চলাচল করেনি
এতে হাজার হাজার যাত্রী ট্রেনের ভেতরে রাত কাটাতে বাধ্য হন
ব্রিটেন ফ্রান্স পোল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড ইতালিসহ বিভিন্ন দেশের বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে
অনেক সড়কপথ ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে
এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী
গতকাল ব্রিটেনের তাপমাত্রা আরও কমে যায়
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরিস্থিতির আরও অবনতি হতে পারে
গত বৃহস্পতিবার ব্রায়েমার ও এবারডিনশায়ারে তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস
বার্মিংহামে তাপমাত্রা ছিল মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস
লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোতে বিমান চলাচল স্বাভাবিক ছিল না
এ ছাড়া দুই দিন বন্ধ থাকার পর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর গতকাল সকালে খুলে দেওয়া হয়েছে
ব্রিটেনে দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে
স্কটল্যান্ডেও বহু স্কুল বেশ কয়েক দিন ধরে বন্ধ রাখা হয়েছে
এএফপি বিবিসি অনলাইন
উইকিলিকসের তথ্য
গোয়েন্দা ফ্লাইট পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বিরোধ ছিল
সাইপ্রাসে একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে গোয়েন্দা ফ্লাইট পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতবিরোধ ছিল
উইকিলিকস ওয়েবসাইটে ফাঁস করা গোপন মার্কিন বার্তা থেকে গত বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে
যুক্তরাজ্যের আপত্তির জায়গাটি ছিল মানবাধিকার লঙ্ঘন-সম্পর্কিত
প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান-এ প্রকাশিত ওই বার্তা থেকে জানা গেছে তুরস্ক লেবানন ও উত্তর ইরাকে জঙ্গিদের অনুসন্ধান ও তাদের গতিবিধির ওপর নজরদারির জন্য মার্কিন কর্তৃপক্ষ ইউ টু বিমানের মাধ্যমে যে গুপ্তচরবৃত্তি করেছে তা নিয়ে যুক্তরাজ্য সুনির্দিষ্টভাবে আপত্তি করে
অবশ্য ওই গোয়েন্দা ফ্লাইট পরিচালনার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে তথ্য সংগ্রহ করেছে তা তুরস্ক ও লেবাননের কর্তৃপক্ষকেও জানিয়েছে
উইকিলিকসের এই বার্তা ফাঁসের মাধ্যমে ঘনিষ্ঠ দুই মিত্র দেশের মধ্যে বিরোধের সাম্প্রতিক তথ্য প্রকাশ পেয়েছে
গত সপ্তাহে আড়াই লাখ মার্কিন গোপন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস
২০০৮ সালের ওই বার্তা থেকে আরও জানা গেছে ব্রিটিশ কর্তৃপক্ষ সাইপ্রাসের আক্রোতিরি বিমান ঘাঁটি থেকে পরিচালিত গোয়েন্দা ফ্লাইট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানোর দাবি করে
তারা জানতে চায় এই কার্যক্রম সম্পর্কে অন্য কোনো দেশের সরকার অবহিত কি না
কারণ ব্রিটিশরা নিশ্চিত হতে চাইছিল এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কোনো ধরনের আইনি ঝামেলা বা অন্য কোনো ঝুঁকি দেখা দেবে কি না
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় লেখা ওই বার্তায় মার্কিন কূটনীতিক লেখেন ঐতিহ্যগতভাবে মিত্রতার বন্ধনে আবদ্ধ দুই দেশের সম্পর্কে অনাস্থার মেঘ জমছে
ব্রিটেনের ওই ধরনের অনুরোধ মার্কিন প্রশাসনকে ক্ষুব্ধ করে
মার্কিন কর্তৃপক্ষের বার্তায় বলা হয় মানবাধিকার রক্ষার বিষয়ে ব্রিটিশদের উদ্বেগকে যুক্তরাষ্ট্রও গুরুত্ব দেয়
কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ভয়ে লেবাননে সন্ত্রাসবাদের বিস্তার ঘটতে দিতে পারি না আমরা
ব্রাউনকে অযোগ্য ভাবত যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল তাঁর ট্র্যাক রেকর্ড খুব বাজে এবং তিনি রাজনীতিতে ভুলের পর ভুল করে যাচ্ছেন
উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক বার্তা থেকে এ তথ্য জানা গেছে
গতকাল শুক্রবার গার্ডিয়ান-এ ওই বার্তার খবর প্রকাশ করা হয়
ওই বার্তায় দেখা গেছে মার্কিন কর্মকর্তারা ব্রিটেনের লেবার পার্টির দিশেহারা অবস্থায় ব্রাউনের নেতৃত্বে পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন
২০০৮ সালের ৩১ জুলাই ব্রিটেনে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত রবার্ট টিউটেলের লেখা ওই বার্তায় ভবিষ্যদ্বাণী ছিল ব্রাউনকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বিদ্রোহ করতে পারেন লেবার নেতারা
সেখানে আরও বলা হয় লেবার পার্টির ভবিষ্যৎ নেতা হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল
যদিও এ বছর লেবার পার্টির নেতা নির্বাচনে ছোট ভাই এড মিলিব্যান্ডের কাছে পরাজিত হন ডেভিড
এএফপি
নতুন করে পরোয়ানা জারি
যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ
যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
সুইডেনের কৌঁসুলিরা ব্রিটেন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গত বৃহস্পতিবার নতুন করে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন
এতে অ্যাসাঞ্জের গ্রেপ্তার হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন
অন্যদিকে অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ তাঁর ছেলেকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে সুইডেনের দুজন নারী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়
